Thursday, December 29, 2016

কীভাবে আপনার ব্লগটিকে Income Machine এ পরিণত করবেন

কীভাবে আপনার ব্লগটিকে Income Machine এ পরিণত করবেন


এমন এক সময় ছিল যখন ব্লগিং একগুয়ে রকমের ছিল। অনলাইনে আসা খুব কঠিন ছিল এবং ব্লগিং করতে যা খরচ হত, ততটা লাভ পাওয়া যেত না। কিন্তু আগের কয়েক বছরে সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। ইন্টারনেট এখন কৌতুহল থেকে নিত্যনৈমিত্তিক প্রয়োজনে পরিণত হয়েছে। এখনকার যোগাযোগ ব্যাবস্থা যা একসময় আমরা ভাবতেও পারতাম না, তা এখন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট এখন এমন এক জায়গায় পরিণত হয়েছে, যেখানে একজন মানুষ ঘরে বসেই এখন হাজার হাজার ডলার আয় করতে পারে, কিন্তু তার জন্য অবশ্যই খাটতে হবে। নীচে আমি ৫ টি কৌশল (Strategy) নিয়ে আলোচনা করছি, যেগুলি আপনার ব্লগে প্রয়োগ করে আপনি আপনার ব্লগকে একটি Income Machine এ পরিণত করতে পারবেন।

১) আপনার ব্লগে PPC Ads বসান earn-online-from-ppc-ads-blogging আপনার ব্লগকে Monetize করার সবচেয়ে সহজ উপায় হল আপনার ব্লগে বিজ্ঞাপন দেওয়া। কিন্তু তাই বলে সব ব্লগ দিয়েই যে বিজ্জাপন দিয়ে মাসে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা যাবে তা নয়। কিন্তু এই ছোট ছোট পদক্ষেপ গুলি একসাথে মিলেই আপনার ব্লগ থেকে ভাল টাকা ইনকামের পথ খুলে দেবে। আপনি আপনার ইচ্ছানুযায়ী বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনার ব্লগে ব্যবহার করতে পারেন যেমন- Text Link Ads, Banner Ads, Pop-up Ads ইত্যাদি। আপনার ভিসিটর যখন আপনার ব্লগের এইসব বিজ্ঞাপন গুলিতে ক্লিক করবে তখন আপনি ওই বিজ্ঞাপন কোম্পানির কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমান অর্থ আয় করতে পারবেন। কিন্তু আপনার আয়ের পরিমান, আপনার ভিসিটরের সংখ্যা, তাদের ক্লিকের হার, বিজ্ঞাপন কোম্পানি, কোন দেশের ভিসিটর বেশী এসবের ওপর নির্ভর করবে।

২) Affiliate Product Promote করা Affiliate Marketing অনেকটা Direct Ads এর মতোই, কিন্তু আসলে দুটো জিনিস এক নয়। এখানে আপনাকে আপনার ব্লগে বিজ্ঞাপনের জায়গা (Ad Space) দেওয়ার বদলে আপনার প্রোমোট করা জিনিসগুলি নিয়ে টিউন লিখতে হবে, যাতে ভিসিটর আপনার টিউনগুলি পড়ে সেসব জিনিস কিনে নেয়। আর তারা সেসব জিনিস কিনলে আপনি, প্রত্যেক প্রোডাক্ট এর উপর একটি নির্দিষ্ট পরিমান কমিশন পাবেন। ShareASale এধরণের Affiliate Marketing করার জন্য একটি বিশ্বস্ত জায়গা। যেসব ব্লগারদের অনেক পাঠক আছে তারা এই Affiliate Marketing করে প্রতিদিন অনেক টাকা আয় করে। সারা পৃথিবীর প্রথম সারির ব্লগ Shoutmeloud.Com এর প্রতিষ্ঠাতা Harsh Agrawal এর এই ব্লগটির এত বড় সাফল্যের পেছনেও এই Affiliate Marketing ই লুকিয়ে রয়েছে। Affiliate Marketing করে বিক্রি করে দেওয়া প্রত্যেক জিনিসের দামের প্রায় ১০%-৩০% পর্যন্ত আপনি পেতে পারেন কমিশন হিসেবে। উদাহরণ হিসেবে ধরুন আপনার ব্লগটি রান্নার রেসিপির উপর বানানো। আপনি আপনার ব্লগে প্রেসার কুকারের একটি Affiliate লিংক দিলেন। কুকারটির দাম ২,৫০০ টাকা। এবার ধরুন কেউ আপনার ব্লগের ওই এফিলিয়েট লিংকটি দেখে সেখানে গিয়ে একটি প্রেসার কুকার কিনে নিল। তাহলে আপনি যদি তার ১০% কমিশন হিসেবে পান, তাহলে সেখান থেকে আপনার আয়ের পরিমান হবে ২৫০০ টাকার ১০%, অর্থাৎ ২৫০০x১০=২৫০০০/১০০=২৫০ টাকা। আর যদি এরকম করে ৫ জন সেখান থেকে একিভাবে কেনে তাহলে আপনার ইনকাম হবে ২৫০X৫=১২৫০ টাকা। কিন্তু আপনার ব্লগে যদি পর্যাপ্ত ভিসিটর না থাকে তাহলে আপনাকে এভাবে আয় করতে হলে বেগ পেতে হবে। earn-online-from-affiliate-marketing-blogging ছবিটির উৎস : Sugarrae

৩) আপনার নিজের তৈরি করা জিনিস বিক্রি করুন আপনার ব্লগে ভিসিটর বেশী থাকলে আপনি সেখানে Affiliate Marketing এর সাথে সাথে নিজের তৈরি করা জিনিসও বিক্রি করে আয় করতে পারেন। যেমন- নিজের লেখা E-Book, PowerPoint Template, ব্লগার এবং ওয়ার্ডপ্রেসের Premium Template ইত্যাদি। জিনিস বিক্রি করার জন্য শুধু আপনাকে আপনার ব্লগে একটি সাধারন Shopping Cart যুক্ত করতে হবে। Shopify ব্যবহার করে আপনি যে কোন ধরনের ব্লগে এই Shopping Cart যুক্ত করতে পারবেন। earn-online-selling-own-staffs-blogging

৪) নিজের পরামর্শ প্রদান করা ব্লগ যে শুধুই নিজের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যম, তা নয়। ব্লগের মাধ্যমে আপনি যদিও আপনার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরছেন শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে এই অভিজ্ঞতা আপনি আপনার ব্লগের মাধ্যমে কারো কাছে বিক্রিও করতে পারবেন। অনেক ব্লগারই বর্তমানে নিজের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে অনেক টাকা আয় করছেন। Ramit Sethi এবং Marcus Sheridan তাদের মধ্যে অন্যতম যারা নিজের অভিজ্ঞতা এবং কৌশল অন্যদের সাথে শেয়ার করার জন্য টাকা নিয়ে থাকেন। এই অভিজ্ঞতা শেয়ার করে টাকা আয় করার ব্যাবসাকে ইংরাজীতে Consultancy Business বলা হয়। আপনিও আপনার ব্লগের মাধ্যমে নিজের Consultancy Business শুরু করতে পারেন। এতে আপনার টাকা যেমন আয় হবে তেমনি একই সাথে আপনার সময়ও সাশ্রয় হবে। earn-online-using-consultancy-business-blogging

৫) Paid Speaking Event গুলিতে অংশ নেওয়া ইউটিউবে সার্চ দিলে Shoutmeloud এর প্রতিষ্ঠাতা Harsh Agrawal এর অনেক ভিডিও পাবেন যেখানে দেখতে পাবেন তিনি স্টেজে উঠে

 

অনেক লোকের সামনে ব্লগ সম্বন্ধে অনেক কিছু বলছেন স্কুলে ক্লাস নেওয়ার মত, এগুলোকে Paid Speaking Event বলা হয়। এর মাধ্যমেও টাকা আয় করা যায়। কিন্তু এটা করতে হলে আপনার নিশ সম্বন্ধে আপনার অনেক জ্ঞ্যান থাকতে হবে আর অনেক মানুষের সামনে কথা বলার ক্ষমতা থাকতে হবে। AllConference এ এধরনের ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন। earn-online-paid-speaking-blogging এদের মধ্যে কোন কৌশল আপনার জন্য কাজ করছে? এদের মধ্যে কোনটি আপনি ট্রাই করে দেখতে চান? এসব টিউমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না।

0 comments: