অ্যান্ড্রয়েড ফোন থেকে মুছে ফেলা Contacts পুনরুদ্ধার করবেন
আপনি কি কখনও আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার Contacts হারানোর সমস্যার সম্মুখীন হয়েছেন ? ওহহ ... এই সমস্যায় আমি ভুগি যখন দুর্ঘটনাক্রমে আমি আমার ব্ন্ধু বা প্রিয় জনের নম্বর ডিলেট করি কিংবা হরিয়ে ফেলি। আমি মনে করি আপনারাও এই সমস্যায় ভোগেন। এজন্যই আমি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড থেকে মুছে ফেলা Contacts কিভাবে একটি সহজ পদ্ধতিতে পুনরুদ্ধার বা রিকভার করা যায় সেটা নিয়ে আলোচনা করব।
আপনারা খুব সহজেই Android ফোন থেকে Contacts উদ্ধার করতে পারবেন। শুধুমাত্র নিচের পদ্ধতি অনুসরন করে।
সম্ভবত আপনার Contacts ডিলেট হয় নি।
আপনার Contacts পুনরুদ্ধার শুরু করার আগে, আমি আপনাকে বলব যে, প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দেখুন। এটা হতে পারে যে, আপনার Contacts মুছে ফেলা হয় নাই।
এজন্য প্রথম আপনি Contacts খুলুন, তারপর উপরের ডান দিকের কোণায় তিনটি বিন্দু হ্যামবার্গারে ক্লিক করুন। এখন 'Contacts to display' সিলেক্ট করুন এবং নিশ্চিত হন যে ওখানে 'All contacts' টি সিলেক্ট করা আছে। এখন Contacts এ ফিরে যান এবং চেক করুন যে এটা ফিরে এসেছে কিনা। যদি তা ফেরত আসে তাহলে এটা ডিলেট হয়নি বা হারিয়ে যায় নি, it was just hidden.
Gmail এর মাধ্যমে ডিলেট হওয়া Contacts পুনরুদ্ধার করুন:
একটি Android থেকে মুছে যওয়া Contacts পুনরুদ্ধার করা খুব সহজ যদি আপনার ডিভাইস Google অ্যাকাউন্টের সাথে synced করা থাকে। আপনি আপ-টু 30 দিনের পুরোনো, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে মুছে ফেলা Contacts পুনরুদ্ধার করতে পারবেন। Gmail এর মাধ্যমে কীভাবে হরানো Contacts ফিরে পাবেন তা নিচে আলোচনা করা হল।
ধাপ 1:
যেই Gmail আইডি দিয়ে আপনার Android Device রেজিস্ট্রেশন করা ছিল সেই Gmail দিয়ে Sign in করুন।
ধাপ ২:
এখন জিমেইল এর বাম কোনে থাকা ড্রপ ডাউন মেনু থেকে Contacts এ ক্লিক করুন।
ধাপ ৩:
এখন More এ ক্লিক করুন তারপর Restore contacts নির্বাচন করুন। এখানে আপনি contacts পুনঃস্থাপন করার সময় নির্বাচন করতে পারেন custom সিলেক্ট করে।
বিঃদ্রঃ:
যদি আপনি এই ধাপগুলি অনুসরনের পরও contacts restore করতে ঝামেলা পোহান তাহলে এই লিংকে গিয়ে সহজেই করতে পারবেন: (https://www.google.com/contacts/u/0/?cplus=0#contacts).
এছাড়াও আপনি ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে contacts পুনরুদ্ধার করতে পারেন। আপনি শুধু ডাটা রিকভারি অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার ডিভাইস ইনস্টল করে অাপনার কাজটি করতে পারেন।
এর পরও যদি আপনি হারিয়ে যাওয়া contacts পুনরুদ্ধার করতে না পারেন কিংবা যদি কোনো সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানান। তো সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।
0 comments: